প্রেমিকার ফাঁকা বাড়িতে গিয়ে প্রবাসী প্রেমিক আটক
প্রেমিকার সঙ্গে ফাঁকা বাড়িতে দেখা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পরেছেন এক প্রবাসী প্রেমিক। পরে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
আটকরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আহসান হাবিব (২২) ও রতনপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও চেঁচড়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী স্মৃতি আক্তার (২১)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার চেঁচড়া গ্রাম থেকে প্রবাসী প্রেমিক আহসান হাবিব ও পরকীয়া প্রেমিকা স্মৃতি আক্তারকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৬ মাস আগে নাসিরের স্ত্রী স্মৃতির সঙ্গে সিঙ্গাপুরে থাকা অবস্থায় ফেসবুকে পরিচয় হয় আহসান হাবিবের সাথে। এরপর তাদের মাঝে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে প্রেমিক আহসান ৭ দিন আগে দেশে চলে আসে। সেইসঙ্গে বিদেশে থাকা অবস্থায় স্মৃতির স্বামীকে তালাক দেয়ার জন্য চাপ দেয় আহসান।
গত সোমবার সকালে স্বামীকে তালাক দেয় স্মৃতি। ওদিন রাতেই স্বামীর অনুপস্থিতিতে প্রবাসী প্রেমিক আহসানকে ঘরে ডেকে আনে প্রেমিকা স্মৃতি।
প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক আহসান প্রেমিকার বাড়িতে যায়। তখন বিষয়টি টের পায় গ্রামবাসী। পরে সাথে সাথে থানা পুলিশে খবর দেয়া হয়। পরে আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলে এলাকাবাসী ও পুলিশ।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসা না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।




