ছেলের রসিকতা মায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে
বিনোদন ডেস্ক
টুইঙ্কেল খান্না সব ব্যাপারেই রসিকতা করতে ভালোবাসেন | এমনকি যখনি সুযোগ পান নিজের অভিনয় ক্যারিয়ার নিয়েও ব্যাঙ্গ করতে ছাড়েন না | সাধে কি আর তাঁর নাম ‘মিসেস ফানিবোন্স’ রাখা হয়েছে! মায়ের এই গুণটা পেয়েছেন ছেলে আরভও | সে যখনি সুযোগ পায় তাঁর মায়ের অভিনয় নিয়ে মজা করেন | এই কথা টুইঙ্কল নিজেই জানিয়েছেন |
একই সঙ্গে একটা মজার ঘটনার কথাও উল্লেখ করেছেন | তাঁর কথায় ‘ আমি চাই না আমার ছেলে আর মেয়ে আমার অভিনীত সিনেমাগুলো দেখুক | আর আমার ছেলে এমন বদমাইশ‚ আমার অভিনীত ‘ জান ‘ ছবি যা ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল। সেই সিনেমা থেকে একটা অংশ বারবার রিপ্লে করে দেখে আরাভ | এই ছবিতে আমাকে ছবির নায়কের নিপেলে চুমু খেতে দেখা যায় | আরাভ বারবার সেই দৃশ্য দেখে এবং আমাকে দেখায় | একবার তো ও আমার জন্মদিনে এই দৃশ্যটা দিয়ে একটা কোলাজ বানিয়েছিল।’
একই সঙ্গে মিসেস ফানিবোন্সের কাছ থেকে তাঁর ছবির সেট থেকে একটা মজার ঘটনার কথা জানতে চাওয়া হয় | এতে টুইঙ্কেল বলেন ‘এমন ঘটনা বহু আছে | তবে এই ঘটনাটা কাউকে ছাড়াতে পারবে না | আমার একজন পুরুষ কো-স্টার একদিন শ্যুটিং ক্যান্সেল করল | পরেরদিন সে আমাকে ফোন করে | আমি তার কাছে জানতে চাই ‘ কী হয়েছিল? কাল শ্যুটিং ক্যান্সেল করলে?‘ উত্তরে সে বলে সে খুবই অসুস্থ ছিল‚ ওর ইউটেরাসে সমস্যা হচ্ছিল। এরপর আমি আর কিছু না বলে ফোন রেখে দিলাম | এই ঘটনার কথা মনে করলে আজও প্রচন্ড হাসি পায় আমার।’




