‘খালেদা জিয়া খালাসও পেতে পারেন’
খালেদা জিয়া আট তারিখে খালাসও পেতে পারেন, আগে থেকেই সাজা হবে ধরে নেয়া বাস্তব সম্মত না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, রাজপথে আওয়ামী লীগ নামবে না। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।
মন্ত্রী বলেন, আদালতের বিরুদ্ধে দাঁড়ানো ঠিক না। রায় কি হবে কেউ জানে না। আওয়ামী লীগ মাঠে নামবে না।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সিলেট যেতে কেউ বাধা দেয়নি। তার নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করবে আদালত। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসামী।
এই রায় ঘিরে সারাদেশে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।




