ফুরফুরে বুবলী, সঙ্গে শাকিব
ঢাকাই ছবিতে বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম ইয়ামিন বুবলী। শাকিব খানের সঙ্গে বসগিরি ছবিতে অভিষেকের পর থেকেই আলোচনায় তিনি। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন এ নায়িকা।
বর্তমানে নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে অভিনয় করছেন তিনি। সঙ্গে রয়েছেন শাকিব খান। নতুন ছবির শুটিং নিয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বুবলী।
সেখান থেকে নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন
এ নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে সেখানে বেশ ফুরফুরে মেজাজেই শাকিব খানের সঙ্গে শুটিং করছেন বুবলী।
জানা গেছে, থ্রিলারধর্মী ছবি ‘সুপার হিরো’। এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।




