197249

ছেলেকে নিয়ে মুশফিকের প্রথম ছবি!

ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেট তারকা মুশফিকুর রহিম। সুসংবাদটি প্রথমে তার বাবা আবদুল হামিদ সোশাল মিডিয়ায় শেয়ার করলেও সন্তানের প্রথম ছবি ফেসবুকে শেয়ার করলেন মুশফিক নিজেই।

ছবিতে সন্তানকে কোলে নিয়ে হাস্যজ্জ্বল মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ আমাদের এই ছোট্ট ফেরেশতাটি দিয়ে আশির্বাদধন্য করেছেন। আপনাদের সবাইকে অিনুরোধ করছি আমাদের সন্তানকে দোয়া ও ভালোবাসা দিয়ে আশির্বাদ করতে।’

সোমবার সকাল ৯ টা ২৮ মিনিটে তার স্ত্রী জান্নাতুল কিফায়াত জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানটির।

সুসংবাদটি ফেসবুকে ভক্তদের জানিয়েছেন মুশফিকুর রহিমের বাবা আবদুল হামিদ।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভালো মানুষ করেন। আমিন!!!’

সন্তান জন্মের ক্ষণে স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে না এসে রোবার রাতেই চট্টগ্রাম থেকে ঢাকার ফ্লাইট ধরেছিলেন মুশফিক। এর আগে দারুণ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে দলের ড্রয়ে ভূমিকাও রাখেন তিনি।

ad

পাঠকের মতামত