ট্রাম্পের অভিবাসন নীতির ফাঁদ: বাংলাদেশি রসায়নবিদ গ্রেপ্তার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের অভিবাসন নীতির ফাঁদে পড়ে এক বাংলাদেশি রসায়নবিদ গ্রেপ্তার হয়েছেন। সৈয়দ আহমেদ জামাল নামের এই প্রবাসী বাংলাদেশি ৩০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার স্ত্রী এবং দুই সন্তানেরও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে বলে জানা গেছে।
সৈয়দ জামালের নামে মার্কিন পুলিশের কাছেও কোনোধরনের অপরাধমূলক কাজের রেকর্ড নেই। তবুও, বুধবার সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে বাড়ির সামনেই তাকে মার্কিন অভিবাসন ও শুল্ক দফতরের (আইসিই) কর্মকর্তারা গ্রেপ্তার করেন।
আইসিই-এর কর্মকর্তারা এ বিষয়ে সুস্পষ্টভাবে কোনো জবাব দেননি।
তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো ব্যক্তিকে বিপজ্জনক মনে হলে তাকে গ্রেফতার করা বাধ্যতামূলক।
আইসিই-র কার্যনির্বাহী প্রধান থমাস হোমান জানান, আদালতের আদেশেই জামালকে গ্রেফতার করা হয়েছে। ২০১১ সালে জামালের ভিসা একবার বাতিল হয়ে যায়।
তিনি জানান, আদালত ‘ভলান্টারি ডিপারচার’-র নির্দেশ দিলেও সে সময় (২০১১) যুক্তরাষ্ট্র থেকে জামালকে বিতাড়িত করা হয়নি। পরে তিনি স্থায়ী বসবাসের ভিসা আবেদন করলে তা খারজি করে দেয় অভিবাসন আপিল বোর্ড।
তথ্যসূত্র: জি-নিউজ




