196999

মিলনের পার্টনার শ্রাবন্তী

ছোট পর্দার একজন ব্যস্ত অভিনেতা আনিসুর রহমান মিলন। বড়পর্দা ও ছোটপর্দা- দু’জায়গাতেই সমানভাবে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিনিয়ত ভাঙ্গছেন, গড়ছেন এবং নতুনভাবে নিজেকে হাজির করছেন। সম্প্রতি বেশকিছু একক ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে সময় পার করছেন।

কিছুদিন আগে তপু খানের নির্দেশনায় নতুন একটি ধারাবাহিকে কাজ করেন তিনি। নাটকের নাম ‘ সময়ের গল্প’। সময়ের গল্পে এবারের পর্বের নাম ‘ পার্টনার’ । এখানে তার বিপরীতে কাজ করেছেন মডেল শ্রাবন্তী শ্রাবণ।

পারিবারিক সম্পর্কের আবহে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এ দুজনকে। পরিবারের বিভিন্ন কলহ বিবাদ নিয়েই এ নাটকের গল্প। তপু খানের পরিচালনায় গল্প ও পর্ব পরিচালনা করেছেন সাইফুল আলম শামীম।

আনিসুর রহমান মিলন বলেন,‘ সাধারণ একটি গল্প হলেও কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। গল্পটি ভালো, কাজ করেও বেশ ভালো লেগেছে। এখানে আমার স্ত্রীর চরিত্রে শ্রাবন্তী ও ভালো করেছে নতুন হিসেবে।’

শ্রাবন্তী বলেন, ‘নাটকের গল্পটি আমার বেশ ভালো লেগেছে। মিলন ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। উনি অনেক হেল্পফুল। উনার সাথে কাজ করতে পেরে অনেক ভাল লেগেছে। আশা করছি নাটকটি দর্শকরা বেশ উপভোগ করবেন। আজ রাত ৮ টায় আরটিভিতে নাটকটি প্রচার করা হবে।’

ad

পাঠকের মতামত