196825

‘হলুদ মাখা শেষ, এখন লবন ছিটা দিয়ে রান্না, তারপর…!!!’

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ। অনেকেই এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কারণ, মিম- অমিতাভ রেজার বিচ্ছেদের খবরই যে অনেকের অজানা ছিল। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের হলুদ অনুষ্ঠান সম্পন্ন হলো। রোববার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পার্টি সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। আর সে সময়কার তোলা কয়েকটি সেলফি জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘হলুদ মাখা শেষ, এখন লবন ছিটা দিয়ে রান্না তারপর…!!!! কনগ্রাচুলেশন ইরেশ যাকের। অনেক অনেক শুভ কামনা।’

বিয়ে নিয়ে ইরেশ বলেন, ‘বিয়ের বিষয়টা সকলকে সময়মতো জানানো হয়নি। এর জন্য আমি আন্তরিকভাবে দু:খিত। শুটিং ও অফিসের ব্যস্ততার জন্য ঢাকার বাইরেও ছিলাম মাঝে কয়েকটা দিন। খুব তাড়াহুড়া করে সব ঠিক হয়ে গেলো। বিয়েতে আমাদের দুই পরিবারের খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও আমার কাছের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আশা করি সকলে আমাদের জন্য দেয়া করবেন।’

মিমের সঙ্গে সম্পর্ক ও বিয়ে প্রসঙ্গে বলেন,‘ প্রায় ১১ বছরের বন্ধুত্ব আমাদের। দু’জনের মধ্যে খুব ভালো বোঝাপড়া। সবসময় আমরা একে অপরের পাশে ছিলাম। মাঝে কিছুটা সময় ও একা হয়ে পড়ে। তখন আমাদের বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। তাই আর দেরি না করে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নিই।’

জানা যায়, মার্চে নেপালের কাঠমুণ্ডতে অনুষ্ঠিত হবে ইরেশ-মিমের বিবাহোত্তর সংবর্ধনা।
গত ২৪ জানুয়ারি ইরেশ ও তার পরিবার মিমের বসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা বিয়েতে সম্মতি দেয়। এরপর ২৭ তারিখ তাদের আংটি বদল হয়। ২৯ ও ৩০ জানুয়ারি দু’ জন ভারত থেকে বিয়ের কেনাকাটা শেষে দেশে ফেরেন।

অভিনেতা ইরেশ যাকেরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। নন্দিত তারকা দম্পতি আলী যাকের ও সারা যাকের ছেলে । ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া তাকে ছোট পর্দায় অভিনয় ও উপস্থাপনা করতে দেখা যায়।

অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মিথিলার ছোট বোন মিম। তিনি বর্তমানে নির্মাতা রেদওয়ান রনি`র প্রযোজনা প্রতিষ্ঠান পপকর্ণ এন্টারটেইনমেন্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন। এটি ইরেশের প্রথম বিয়ে হলেও মিমের দ্বিতীয় বিয়ে। এর আগে গোপনে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে ঘর বেধেছিলেন মিম।

সূত্র: লেটেস্টবিডিনিউজ

ad

পাঠকের মতামত