অভিনেত্রীকে গুলি করে হত্যা
পাকিস্তান: সাম্বুল খান নামের এক মঞ্চ অভিনেত্রীকে গুলি করে হত্যা করেছে তিন বন্দুকধারী সন্ত্রাসী। পাকিস্থানের মারদানে বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে বলে খবরে প্রকাশ।
পাকিস্থানি গণমাধ্যম ট্রাইবুন জানিয়েছে, বাড়িতে জোরপূর্বক প্রবেশের পর বন্দুকধারীরা তাদের সঙ্গে মঞ্চ অভিনেত্রী সাম্বুলকে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান ওই অভিনেত্রী।
পত্রিকাটি আরো জানিয়েছে, ত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাইম খাট্টাক, জেহাঙ্গীর খান ও নাসিব খান নামের তিন দুর্বৃত্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পুলিশ অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের এক সাবেক কনস্টেবলকেও খুঁজছে পুলিশ।




