195650

নজরদারিতে সানি ও জান্নাতের সিসা ব্যবসা

বিনোদন ডেস্ক: রাজধানীসহ সারাদেশের বিভিন্ন অভিজাত এলাকার হোটেল ও রেস্টুরেন্টে মাদকদ্রব্য ‘সিসা’র রমরমা ব্যবসা চলছে। উঠতি বয়সী তরুণ-তরুণীরা ‘সিসা মাদকে’ আসক্ত হয়ে অনৈতিক পথে ধাবিত হচ্ছে। তবে এই নব্য ব্যবসা নিয়ে এতদিন তেমন আলোচনা হয়নি।

কিছু কিছু তারকা তাদের মালিকানাধীন রেস্তোরাঁর মেন্যুতে সিসাকে ঢুকিয়ে এ ব্যবসাটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। তবে সর্ব সাধারনের চোখে আসে নায়ক ওমর সানী ও নায়িকা মিষ্টি জান্নাতের রেস্টুরেন্টে সিসা ব্যবসা শুরু হওয়ার পর। মিডিয়ায় খবরটি চাউর হলে প্রশাসনও নড়েচড়ে বসে। শেষমেশ সিসাকে মাদকের আওতায় এনে ব্যবসাটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্র মতে, ঢাকা এবং চট্টগ্রামে ২০১২ সাল থেকেই সিসা ব্যবসা ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। বর্তমানে তাদের নথিতে ঢাকাতেই ১০৮টি সিসা বারের অস্তিত্ব রয়েছে।

এদিকে, কোনো কোনো বারে সিসার সঙ্গে গাঁজা, হেরোইন ও ইয়াবার মতো মারাত্মক মাদক মেশানো হচ্ছে। ‘সিসা’ এখনও মাদক হিসেবে ১৯৯০ সালের তফসিলভুক্ত না হওয়ায় আসক্ত ব্যক্তি বা বিক্রেতার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা।

সূত্র: ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত