চোর এত স্মার্ট হয় কি করে? চুরির যে কৌশলটি এর আগে কেউ ভাবেওনি!
চুরির ঘটনার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা জীবনে কোনো না কোনো সময়ে চুরির শিকার হয়েছি। হয়তো অনেকে আছেন আপনার অনেক শখের জিনিস চুরি হয়ে গিয়ে আপনি হতাশায় ভুগছেন। আবার অনেকে আছেন আপনার হাতের স্মার্টফোনটি চুরি হয়ে গেছে, ফলে আপনি আপনার মূল্যবান ডকুমেন্টস হারিয়ে এখন প্রায় নিঃস্ব।
কিন্তু প্রায় সব চুরির ঘটনা একই রকম, প্রায় একই ধাঁচের, যা আমাদের জানা। কিন্তু আজ আপনাদের সামনে এমনি একটি চুরির ঘটনা নিয়ে হাজির হয়েছি যে চুরির কৌশলটি আপনি এর আগে কখনো শুনেননি। বলছিলাম চট্টগ্রামে এক পরিবারে চুরি হওয়ার ঘটনা। ইমতিয়াজ চৌধুরী নামে এক ভদ্রলোকের বাড়িতে গত ২৫ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। তিনি এ বিষয়ে গতকাল নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘অভিনব কায়দায় চুরি। ওরা পরিবার সেজে এসেছিল। আমাদের বিল্ডিং এ বাসা ভাড়া নিতে।’
‘দুটো ডুপ্লেক্স আর এক সিঙ্গেল ইউনিট পুরো বাড়িতে। আমি থাকি ২+৩তলায় আরা ভাড়া হবে ৪+৫তলা আর ৬তলা। ৪+৫তলা দেখিয়ে দারোয়ান যখন ব্যস্ত দরজা জানালা বন্ধ করাতে ওরা আসে আমার বাসায়। মা সাজা মহিলা আমার স্ত্রীকে খুবই উৎসাহ দেখিয়ে কিচেনে চলে আসে। বাসা এত পছন্দ যে কালকে পর্যন্ত তাদের জন্য যাতে অপেক্ষা করি সেটি বারবার বলল।’
‘অন্য কাউকে যেন না করি। কালকেই সকাল নয়টার ভিতরে আসবে টাকা নিয়ে। কিন্তু এর মধ্যে বাচ্চা সেজে আসা দু’জন মিলে আমার বেডরুমে গিয়ে আমার স্ত্রীর স্মার্টফোন নিয়ে ফেলে। রুমে আমার বাচ্চা ছিল। ওকে ওদের বড়টা হাত ধরে খেলার ছলে রুম থেকে বের করে। অন্যটা তখন কাজ সেরে ফেলে।’
‘যতক্ষণে বোধোদয় হল আমার পরিবারের সদস্যদের ততক্ষণে ওরা পগার পার। ঘটনা গত ২৫ জানুয়ারি সকাল ১০:৪৬:৪০ থেকে ১১:০০:১১ পর্যন্ত। প্রায় ১৪মিনিট। সবাইকে এই প্রতারক চক্র হতে সাবধান থাকতে হবে। ছবি দেখে কাউকে চেনা মনে হলে ইনবক্সে নক্ করবেন প্লিজ।’




