বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ‘জলজ্যান্ত’ বাঘ, তারপর…
বেশ ধুমধামের সঙ্গেই চলছিল বিয়ের অনুষ্ঠান। সবাই ব্যস্ত বর-কনেকে নিয়ে। এমন সময় সেখানে উপস্থিত এক বাঘ। চোখের সামনে জলজ্যান্ত বাঘ দেখে অথিতিরা তো প্রাণ বাঁচাতে দৌড়। মুহূর্তেই পণ্ড হলো অনুষ্ঠান।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক গ্রামে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একজন পুরো ঘটনাটি ভিডিও করেন। পরে সেটি প্রকাশ করে সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইলের খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে হানা দেওয়ার পর বাঘটি ৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে পৌঁছে বাঘটি আবারও হামলা চালায়। এবার সেটির আক্রমণের শিকার হন রাজ্যের সুন্দরতলা গ্রামের এক নারী। তিনি ভোর ৫টার দিকে শৌচকর্ম করতে গিয়েছিলেন। তাকে পরে তুমসার এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতের বনবিভাগের কর্মকর্তারা জানান, বাঘটি তাদের পরিচিত। সেটি খুবই সাহসী। মানুষকে বাঘটি একদমই ভয় পায়না। দিনের আলোতেও পিছু হঠে না সেটি। ফলে দিনের বেলায় জনবসতিতে হামলা চালিয়ে থাকে বাঘটি।




