বাণিজ্য মেলার সময় বাড়লো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে। মেলার আয়োজক রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার ইপিবির যুগ্ম-সচিব রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা আসতে না পারায় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল।




