দেখুন শাকিব-মিমের ‘চুম্মা’(ভিডিও)
দীর্ঘ বিরতির পর জুটি বেধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শুটিং পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই জুটির ‘আমি নেতা হব’ ছবিটি। এটি নির্মাণ করেছেন উত্তম আকাশ।
ছবি মুক্তির আগে এর দ্বিতীয় গান রিলিজ করা হলো আজ রবিবার রাতে। এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত ‘চুম্মা’ নামের এই গানে শাকিব ও মিমকে যথারীতি পার্টি গানের স্টাইলেই দেখা গেছে।
গানে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম ও জেমি ইয়াসমিন। এছাড়াও র্যাপে কণ্ঠ দিয়েছেন বনি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।
এর আগে আগে আমি নেতা হবো ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গানটি প্রকাশ পায়। শাকিব খানের উপস্থিতি ও মিমের আবেদনময়ী পরিবেশনায় ওই গানটি বেশ জনপ্রিয়তা পায়।
‘চুম্মা’ গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:










