194795

ক্রিকেটের কারনে যেসব অভ্যাস ত্যাগ করেছেন তামিম

স্পোর্টস ডেস্ক: ২০০৭ বিশ্বকাপ দিয়ে ক্রিকেট বিশ্বে নিজের জাত চিনিয়েছেন চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল খান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যে আগ্রাসী তামিম ইকবালকে দেখেছিল ক্রিকেট দুনিয়া সেই তামিম এখন কোথায়? কোথায় সেই খুনে মেজাজে তামিম? হ্যাঁ, তিনি আছেন! ভালোই আছেন। বলতে হবে আগের চেয়ে ঢের ভালো। সেই তামিম নেই নিশ্চই তবে আছে এক দায়িত্বশীল তামিম। যে ম্যাচের প্রয়োজন অনুযায়ী খেলে থাকেন। প্রয়োজনে দ্রুততম ইনিংসও খেলতে পারেন। ফিটনেসেও তার অনেক উন্নতি হয়েছে।

কিভাবে বদলে গেলেন তামিম? তার উত্তরেই তিনি দিয়েছেন। চট্টগ্রামের ভোজন রসিক তামিম জানান,‘ আমার জীবনের অন্যতম প্রিয় জিনিস ছিল কোক। ছোটবেলা এমন একটা সময় ছিল, কোক নিয়েই আমি চিকিৎসা নিয়েছি। এটা থেকে বেরিয়ে আসা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমি বলবো না যে কোক খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি, তবে আমি গর্ব করেই বলতে পারি যে সেই অভ্যাসের ৯৫ শতাংশই এখন চলে গেছে।’

মূলত ক্রিকেটের জন্য তামিমের ডেডিকেশনই তাকে ফিটনেস সম্পর্কে সচেতন করেছে। তামিম বলেন, ‘আমার মনে আছে, ২০১৫ বিশ্বকাপের শেষ ম্যাচের পর তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে কথা বলছিলাম। তিনি কখনই আমার খেলা নিয়ে সংশয় প্রকাশ করেননি, কিন্তু আমার ফিটনেস এবং খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলতেন। সেটা থেকে আমি শিক্ষা নিয়েছি এবং পরিবর্তনের পেছনে ট্রেনার মারিও ভিল্লাভারায়েন মূল ব্যক্তি হিসেবে কাজ করেছেন।’

দেশের জন্য খেলতে গিয়ে ক্রিকেটারদের অনেককিছু ত্যাগ করতে হয়। ব্যতিক্রম নন তিনিও। তামিম জানালেন, ‘সব ক্রিকেটারই খেলার জন্য অনেককিছু ত্যাগ করেন। আমিও তার ব্যাতিক্রম নই। ‘
দেশে খেলা তারপরও আমি আমার পরিবারের সাথে নিয়মিত সাক্ষাত করতে পারেননা বরে জানান। তনি আরও জানান,‘ যেমন, মঙ্গলবারে আমি ম্যাচ খেললাম, এরপর বুধবার এগারোটায় সুইমিং সেশন ছিল। ফলে আমি আমার ছেলেকে দেখতে বাসায়ও যেতে পারিনি। ’

তামিমদের মতো ক্রিকেটাদের এসব ত্যাগের জন্যই তো বিশ্বমঞ্চে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশে!

ad

পাঠকের মতামত