194752

ওয়ানডেতে টাইগারদের সর্বনিম্ন যতসব ইনিংস!

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ। আর এই ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। আর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা। আগামী

২৭ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৮২ রানের ইনিংসের চেয়েও সর্বনিম্ন ইনিংস রয়েছে বাংলাদেশের।

সবচেয়ে কম মাত্র ৫৮ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ ২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে। এরপর ২০১৪ সালে আবারো ৫৮ রানে অল আউট হয় ভারতের বিপক্ষে। এরপর ৭০ রানে অল আউট হয় ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালেই। চতুর্থ সর্বনিন্ম ৭৪ রান করে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৮ সালে। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল পঞ্চম সর্বনিন্ম রান ৭৬। এরপর ভারতের বিপক্ষে ২০০৩ সালে ৭৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে ৭৭ এবং দক্ষিন আফ্রিকার বিপক্ষে ২০১১ সালে ৭৮ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ।

ad

পাঠকের মতামত