তামিমের পর আউট সাব্বিরও, কাঁপছে বাংলাদেশ দেখুন (সরাসরি)
সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ- একের পর এক উইকেট পতনেও অটল ছিলেন তামিম ইকবাল। ঠিকই পূরণ করেছেন প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজার রানের কোটা। কিন্তু তিনিও ফিরলেন স্টাম্পড হয়ে। পরের ওভারেই ফিরে গেলেন সাব্বির রহমানও
গ্রায়েম ক্রেমার হঠাৎ করেই ত্রাস হয়ে দেখা দিয়েছেন বাংলাদেশেল জন্য। মুশফিক, মাহমুদুল্লাহর পর এবার সবচেয়েং বড় উইকেটটিও নিলেন তিনিই। আউট হওয়ার আগে তামিমের সংগ্রহ ১০৫ বলে ৭৬ রান।
সাকিব-তামিমের দৃঢ়তায় একটা সময় ম্যাচটাকে খুব সহজ মনে হচ্ছিলো বাংলাদেশের জন্য। কিন্তু ১১২ রানে সাকিব, এরপর ১৪৭-এ মুশফিক। দুই ওভার যেতে না যেতেই ফিরে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদও।
দলের অন্যতম ভরসা মাহমুদুল্লাহ করতে পেরেছেন মাত্র ২ রান। মুশফিকুর রহিমের মতো মাহমুদুল্লাহ্’র ঘাতকও সেই গ্রায়েম ক্রেমার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশ হারায় এনামুল হকের উইকেট। এরপর অবশ্য তামিম-সাকিবের শতরানের জুটিতে ভালোই ঘুরেছে রানের চাকা।
২০ ওভারের আগেই ১০০ করার পর যখন মনে হচ্ছিলেঅ গত ম্যাচের মতোই বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ, তখনই ব্যাটসম্যানদের একের পর এক পতন। এখন শঙ্কা একটু একটু করে জাগছে, ২০০ পেরুতে পারবে তো টাইগাররা?
https://youtu.be/d9iPHzLF8yM




