194381

এই রেকর্ড শুধু মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রানের সংগ্রহ করে বাংলাদেশ। ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৬.৩ ওভারে ১২৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

এরই ফলে ৯১ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ম্যাচের ১৩তম ওভারে বোলিং করতে এসে চমক দেখান কাটার মাস্টার মোস্তাফিজ। প্রথম তিন ওভারে কোনো রান দেননি তিনি।

প্রথম তিন ওভার মেডেন দিয়েছেন তিনি। তবে চতুর্থ ওভারে ১ রান দিয়েছেন মোস্তাফিজ। প্রথম তিন ওভারে মোস্তাফিজের বলে রান নিতে ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান সিকান্দার রাজা ও পিটার মুর।

প্রথম তিন ওভারে মেডেনের পাশাপাশি টানা ২৩ বল ডট দিয়েছেন মোস্তাফিজ। যা কিনা প্রথম বাংলাদেশি হিসাবে এই রেকর্ড শুধু মোস্তাফিজের। অন্যদিকে নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে স্লোয়ার ও কাটারের মিশ্রনে তৃতীয় বলটিতে রাজার স্টাম্প উড়িয়ে ফেলেন মোস্তাফিজ। উল্লেখ্য আজকের ম্যাচে দুই উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

ad

পাঠকের মতামত