সাজার মেয়াদ বাড়ছে দ্রুত বিচার আইনে
নিউজ ডেস্ক : বহুল আলোচিত দ্রুত বিচার আইনে অপরাধের সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হচ্ছে। এ জন্য সংশোধনী আনার লক্ষ্যে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৮’ জাতীয় সংসদে তোলা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীটি পাস হলে, সরকার দ্রুত বিচার আদালতে ‘বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটকে’ বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে।
আজ সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।




