194205

নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সভাপতি তৈমুর গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাঁদমারি এলাকা থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক নাশকতার মামলায় আসামি।

অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বিষয়াটি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অা্টকের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

ad

পাঠকের মতামত