193879

আরিফিন শুভকে তর্জনী উঁচিয়ে শাসালেন কাজী হায়াৎ! কিন্তু কেন?

বিনোদন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জাকির হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘ভালো থেকো’। এতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তারা। দুজনের একজনকে দেখা যাবে আর্কিটেক্টরূপে, আরেকজন হবেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া।

এদিকে ছবির শুটিংয়ের কিছু ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন আরিফিন শুভ। একটি ছবিতে দেখা যাচ্ছে কাজী হায়াৎ তর্জনী তুলে শুভকে শাসাচ্ছেন। শুভ’র পাশে বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তানহা। বোঝাই যাচ্ছে, এই সিনেমাতে রয়েছে বিরহের প্রেমকাহিনী।

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘ভালো থেকো’ ছবিটির শুটিং। অনেক আগেই ছবির শুটিং শেষ হলেও এতদিন সেন্সরে আটকা পড়েছিল। অবশেষে আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে ছবিটি।

সিনেমা টিম আশা প্রকাশ করছে, ছবিটি মনের খোরাক যোগাবে দর্শকদের। ছবিটি নিয়ে বেশ আশাবাদী শুভ নিজেও। শুভ ও তানহা তাসনিয়া ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন- কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ, আসিফ ইমরোজ ও তানিন সুবহা।

ad

পাঠকের মতামত