193861

সেই খেলা খেললেই হাতের মুঠোয় এক কোটি!

ডিল স্কাইফলনতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। অনলাইন গেমের প্রতি তাদের আসক্তিও কিছু কম নয়। সারাদিন কম্পিউটারের সামনে বা ফোন হাতে বসে থাকার জন্য বাবা-মার বিস্তর মুখঝামটা খেয়েও খেলার প্রতি তাদের আগ্রহে কমে যায়নি। সেই সমস্ত গেমারদের জন্য বিগবাজার নিয়ে এল এক নতুন গেম। নাম- ‘ডিল স্কাইফল’।
একদম ভিন্ন ধরনের এই অনলাইন গেম আপনার জীবনও বদলে দিতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ খেলায় জিতলে আপনি পেতে পারেন ১ কোটি টাকার গিফট কুপন। সম্প্রতি উদ্বোধন হওয়া এই মোবাইল গেমটির বিষয়বস্তু হল একটি পাখি। সেটি যত মাইল পথ উড়বে, আপনার পয়েন্টও ততটাই বাড়বে।

২২ জানুযারি পর্যন্ত খেলা যাবে এই গেমটি। এসএমএসের মাধ্যমে ২৩ জানুযারি খেলায় পাওয়া পয়েন্ট কুপন হিসেবে পাবেন প্রতিটি প্রতিযোগী। সেরার সেরা প্রতিযোগী পাবেন এক কোটি টাকার গিফট কুপন। এছাড়া প্রথম ১০০ জন বিজেতা পাবেন বিনামূল্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের কেনাকাটা করার সুযোগ। ২৪-২৮ জানুযারি পর্যন্ত চলবে এই বিশেষ অফার।

ad

পাঠকের মতামত