193802

চান্দিমালের ব্যাটটাই ভেঙে দিলেন জার্ভিস!

ত্রিদেশীয় সিরিজের মঞ্চে টানা দুই ম্যাচ হেরে অনেকদিন পর একটি জয়ের মুখে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কা। ইনজুরি আক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় সেই দলের নেতৃত্ব দিচ্ছেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। জয় থেকে কিছু সময় আগেই এমন এক ঘটনা ঘটল আজ, বেচারা চান্দিমালের ব্যাটটাই ভেঙে গেল!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়ার ১৯৯ রানের টার্গেট তাড়া করছে শ্রীলঙ্কা। ইনিংসের ৩৭তম ওভরাটি করতে আসেন পেসার কাইল জার্ভিস। স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান হিসেবে আছেন দিনেশ চান্দিমাল। প্রথম বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করতেই বিপত্তি! জার্ভিসের দুর্দান্ত বলটিতে চান্দিমালের ব্যাটের মাঝ বরাবর ভেঙে দুই ভাগ হয়ে যায়!

ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান সবাই। ঘোর কাটতেই জিম্বাবুয়ের এক ক্রিকেটার ব্যাটের ভাঙা টুকরাটি চান্দিমালের হাতে তুলে দেন। সেই সময় দুই দলের ক্রিকেটার এবং ধারাভাষ্যকারদের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। ২৪ রানে উইকেটে থাকা চান্দিমালের এই ব্যাট ভাঙায় কিন্তু একটা শংকাও ছিল ফিল্ডারদের কারও আহত হওয়ার। কিন্তু এমন কিছুই ঘটেনি। নতুন ব্যাট আসলে আবারও শুরু হয় খেলা।

ad

পাঠকের মতামত