অবশেষে প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে একটি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৯৮ রান করেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। যার ফলে জয়ের জন্য লঙ্কানদের সামনে ১৯৯ রানের সহজ লক্ষ্য।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ১৭ রানে চাতারার বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন থারাঙ্গা। এরপর ব্যক্তিগত ৪৯ রানে কুশাল পেরেরা, ৩৬
রানে মেন্ডিস ও ব্যক্তিগত ৭ রানে সাঝঘরে ফেরেন ডিকভেলা। জিম্বাবুয়ের হয়ে তিনটি উইকেট পেয়েছেন মুজারাবানি।
এরপর ৯ রান করে সাঝঘরে ফেরেন গুণারত্নে। অন্যদিকে চান্দিমাল ৩৮ রানে ও পেরেরা ৩৯ রানে অপরাজিত ছিলেন। এর ফলে ৪৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পোঁছে যায় শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম জয় পেল হাথুরুবাহিনী।




