193562

মেয়ের কোলে ঘুমাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি একইসাথে ৩ ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি অর্জন করেছেন। পারিবারিক জীবনে এক সন্তানের বাবা সাকিব আল হাসান। তার একমাত্র কন্যার নাম আলাইনা হাসান অব্রি।

পরিবারকে নিয়ে প্রায়ই মিডিয়ার সামনে আসেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সময় পারিবারিক ছবি আপলোড করেন এই টাইগার অলরাউন্ডার। শনিবার ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন সাকিব আল হাসান। এই ছবিতে দেখা যাচ্ছে মেয়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তিনি।

বর্তমান সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন তিনি। বাংলাদেশ জয় পায় ১৬৩ রানে। রানের দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় এটি।

ad

পাঠকের মতামত