193620

কলেজে ঢুকেই অধ্যক্ষকে গুলি করল ছাত্র

অনলাইন ডেস্ক : একে তো কলেজে অনিয়মিত ছিল, তারপর সহপাঠীদের সঙ্গে নিয়মিত জড়াত মারামারিতে। বার বার এমন অভিযোগ পেয়ে এক ছাত্রকে বকা দিয়েছিলেন কলেজের অধ্যক্ষ। পরে তাকে বহিষ্কারও করা হয়। এতেই হয় ওই অধ্যক্ষের কাল। অপমানিত হওয়ার পর সেই ছাত্রই গুলি করে খুন করে তাকে।
আজ শনিবার ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগর এলাকার স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুলে অ্যান্ড কলেজ এ ঘটনা ঘটে। নিহত ওই অধ্যক্ষের নাম রিতু ছাবরা।

স্কুল কর্তৃপক্ষ বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নানা অভিযোগের কারণে দিন ১৫ আগে ওই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। আজ দুপুরের দিকে ওই ছাত্র তার বাবার লাইসেন্স করা রিভলভার নিয়ে কলেজে যায়। সরাসরি অধ্যক্ষের কক্ষে ঢুকে প্রকাশ্যে গুলি চালায় সে। এ সময় কলেজের পাঁচজন কর্মচারী মিলে ওই ছাত্রকে আটক করে।
যমুনানগরের পুলিশ সুপার (এসপি) রাজেশ কালিয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে গ্রেপ্তার করে। মোট তিনটি গুলি চালানো হয়।’
এসপি রাজেশ আরও জানান, আহত শিক্ষিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অস্ত্র আইনে ওই ছাত্রের বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ad

পাঠকের মতামত