190806

বন্দুকের নলের মুখে অপহরণ, সাতদিন আটকে রেখে গণধর্ষণ!

নানা কারণেই আলোচনাতে থাকে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ। ভারতের এই রাজ্যে ফের সামনে এলো ভয়ঙ্কর তথ্য। এক মহিলা গণধর্ষণের অভিযোগ করেছেন প্রতিবেশীর বিরুদ্ধে। মহিলার দাবি, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে তাকে।
উত্তরপ্রদেশের মিরাঠের বাসিন্দা ঐ ধর্ষিতা মহিলা বিবাহিত। প্রতিবেশী অভিযুক্ত প্রায়ই তাকে কটূক্তি করতেন, প্ররোচনা দিতেন। যখনই তিনি বাইরে যেতেন অভিযুক্ত পিছনে পড়ে থাকত। অশ্লীল মন্তব্য করত। এই নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বাদানুবাদও হয়।

এর মধ্যে একদিন সন্তানকে ক্লাসে নিয়ে যাওয়ার সময়ে তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ। সাতদিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয়।

পরিবারের অভিযোগ, পুলিশে বারবার অভিযোগ করার পরও পুলিশ ব্যবস্থা নেয়নি। মিরাঠের পুলিশ সুপার রাজেশ কুমার বলেছেন, মহিলার স্বামী পুলিশে জানিয়েছেন, তার স্ত্রীকে পড়শি ব্যক্তি ফুঁসলিয়ে নিয়ে গেছেন। তিন-চারদিন পরে মহিলা ফিরে এসেছেন। এখন তিনি ধর্ষণের অভিযোগ করছেন।

এই ঘটনায় প্রতিবেশী ব্যক্তি ও তার আত্মীয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। -ওয়ান ইন্ডিয়া

ad

পাঠকের মতামত