পারিবারিক ডাক্তারদের দৈনিক আয় ২ লাখ!
পারিবারিক ডাক্তারদের দৈনিক আয়পারিবারিক ডাক্তাররা একদিনে প্রায় ২ লাখ টাকা আয় করে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। ডাক্তার এবং হেলথ বোর্ড এ বিষয়ে একমত। দেখা যায়, ডাক্তারদের ঘণ্টায় আয় ১৯ হাজার টাকা এবং বছরে ৪ কোটি ৯০ লাখ টাকা।
গ্রেটার গ্লাসগো অ্যান্ড ক্লাইড হেলথ বোর্ড ক্রিসমাস ডে-এর দিন যেসব ডাক্তাররা কাজ করেন তাদের ঘণ্টায় প্রায় ১৭ হাজার টাকা দেয়।
লানার্কশেয়ার হেলথ বোর্ড ক্রিসমাস ডে-এর দিন ডিউটি করার জন্য ডাক্তারদের ঘণ্টায় প্রায় ২০ হাজার টাকা বেতন দিয়ে থাকে এবং নিউইয়ারের ছুটির দিন ডিউটি করার জন্য প্রায় ১৮ হাজার টাকা বেতন দেয়।
গ্লাসগোতে ক্রিসমাস ডে-এর দিন প্রায় ১৭ হাজার টাকা দেয়া হয়। অপরদিকে এনএইচএস দেয় ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
এদিকে গ্রামের এলাকাগুলোতে টাকার এই হার একটু কম। গ্রামাঞ্চলে ঘণ্টায় ১৫ হাজার টাকার মতো বেতন দেয়া হয়। বর্তমানে কয়েকটি হেলথ বোর্ড ফ্লু ও শীতকালে অতিরিক্ত বেতন প্রস্তাব করছে।




