সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে জিজান নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৭ বাংলাদেশি নিহত হন।
নিহতরা হলেন- দুলাল, মতিউর, ইদন ও জামসেদ। তবে তাৎক্ষণিকভাবে অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সৌদি আরবের দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিতহ হয়। এর একদিন পরই ২৮ ডিসেম্বর সৌদির সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির প্রাণহানি ঘটে।




