যে ফিলিস্তিনি সিনেমা দেখে নড়েচড়ে বসেছে আরব সমাজ
জরা-জীর্ণ ও হত্যা, ধ্বংস যজ্ঞেই যার যাদের জন্ম , তাদের তৈরি চলচিত্রই এবার আরব আরবদের প্রচলিত ধ্যান-ধারণাকে নাড়িয়ে দিয়েছে। হ্যা, বলছি নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের কথা। সম্প্রতি ফিলিস্তিনি নারী পরিচালক মেসলুন হ্যামাউদের প্রথম ছবি ‘ইন বিটুইন’, মুক্তির পর পর থেকেই মুসলিম রাজ্য গুলোতে বেশ হৈ চৈ ফেলে দিয়েছে।
তাছাড়াও ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। যদিও ফিলিস্তিনি ও আরব সমাজের অধিকাংশই অবশ্য এ সিনেমার
তীব্র বিরোধিতা করছেন। ইতিমধ্যেই সেই সিনেমার নারী পরিচালককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হুমকিও দেওয়া হয়েছে।
সিনেমাটিতে দেখা যায়, ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি অ্যাপার্টমেন্টে বাস করেন তিনজন ফিলিস্তিনি তরুণী। তাদের জীবনযাপন যেমন ভিন্ন তেমন মানসিকতাও ভিন্ন। তারা আরবদের প্রচলিত ধর্মীয় ও সামাজিক আচার-আচরণ বাদ দিয়ে নিজেদের মতো করেই বাস করেন। তারা মদ্যপান করেন, ধূমপান করেন, ড্রাগ নেন এমনকি নানা ধরনের যৌন আচরণের সঙ্গেও জড়িত।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের প্রভাব। ফিলিস্তিনিদের উপর ধর্ষণ, হত্যা, নানা ধরনের সংঘাত ও প্রতিবন্ধকতাও স্থান পেয়েছে এই সিনেমায়।




