190590

কি হাস্যকর ব্যাপার!! মাশরাফি-সাকিব দুই দলের হয়েই মুশফিক ব্যাটিং করলেন!

একজন ব্যাটসম্যান এক দলের হয়ে সাধারণ একবার ব্যাট করে থাকলেও, প্রস্তুতি ম্যাচ বলেই ভিন্ন চিত্র দেখা পড়লো বিসিবি লাল দল ও সবুজ দলের মধ্যকার ম্যাচে। বাংলাদেশে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এদিন ব্যাট করেছেন দু’দলের হয়েই।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিসিবি লাল দলের স্কোয়াডে মুশফিক থাকলেও সবুজ দলের বিপক্ষে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন তিনি। শূনয় রানে আউট হওয়ার হতাশা মুশফিককে কতটা ছুঁয়ে গেছিল তা বুঝা গিয়েছিল আউট হওয়ার পর সরাসরি ইনডোরে তার নেট প্র্যাকটিসে চলে যাওয়ার দৃশ্যপটই।

নেটে ঘন্টা দেড়েক ব্যাটিং অনুশীলন করে ড্রেসিংরুমে ফিরেন তিনি। এরপরই দেখা মিললো ব্যক্তিক্রম চিত্রটি। লাল দলের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা মুশি দ্বিতীয় ইনিংসে আবারও ক্রিজে আসলেন ব্যাট হাতে। সবুজ দলের চার উইকেট খোয়ানোর পর দলের হাল ধরতে ক্রিজে আসেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময়ে মাশরাফিদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান। অর্থাৎ নিজেদের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য বিসিবি লাল দলের প্রয়োজন ১৩২ বলে আরও ২০৯ রান। ইতোমধ্যে দলটি হারিয়েছে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান- মোহাম্মদ মিথুন, লিটন দাস, সৌম্য সরকার, নাসির হোসেন ও নাজমুল হাসান শান্তের উইকেট।

উল্লেখ্য এর আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অনবদ্য ১০৪ রানের ইনিংসের সাথে রিয়াদের ৮৬ রানে ভর করে ৩২০ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় সাকিব-তামিমরা।

বিসিবি লাল দলঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।

বিসিবি সবুজ দলঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন , মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি ও নাজমুল ইসলাম অপু।
সুত্র:জুমবাংলা

ad

পাঠকের মতামত