ইনজুরিতে সাব্বির, সৌম্য, ইমরুল
প্রস্তুতি ম্যাচের আগের দিন হাতে আঘাতে পেলেন তিন টাইগার। সাব্বির, সৌম্যের পর ব্যাটিংয়ের সময় ব্যথা পান ইমরুল কায়েস। শঙ্কার কিছু দেখছেন না টাইগার ওপেনার। বলছেন বছর শুরু সিরিজে সাফল্য পেতে মরিয়া টিম বাংলাদেশ।
খালেদ মাহমুদ সুজনের অনুশীলনে হাথুরুকে মিস করার সুযোগ নেই বলেও জানান তিনি। এদিকে দুই মাসের ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন পেইস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
নেট বোলারের বাউন্সে হাতে আঘাত পেয়ে ড্রেসিং রুমে ফিরছেন সাব্বির রহমান। রক্ত ঝড়ার পরিমাণ দেখে আঁতকে ওঠার অবস্থা। তবে খানিক পর ব্যাট হাতে আবারও উইকেটে নামতে দেখে হতবাক উপস্থিত সবাই।
তবে সাব্বিরের দুঃসাহস বেশিক্ষণ টিকেনি। আবারও রক্তঝরা শুরু হলে ব্যাট-প্যাড গুছিয়ে ফিরতে হয়েছে।
সাব্বিররে আঘাতের রেশ কাটতে না কাটতেই আরও একটা আতঙ্ক। একইভাবে একই জায়গায় আঘাত পান সৌম্য সরকার।
দুই জনের চেয়ে কম হলেও বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ইমরুল কায়েসও। তিন টাইগারের অস্বস্তির দিনে টাইগার স্কোয়াডের স্বস্তি দলের সাথে যোগ দিয়েছেন পেইস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
হ্যালসলের পর যোগ দিলেন ওয়ালশ। টিম ডিরেক্টর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফিদের সাথে তরুণদের তৈরি করতে। হাথুরুর অভাবটা তাই মোটেও টের পাচ্ছেন না ইমরুল। মাঠের অনুশীলনের সাথে শুরু হয়ে গেছে টেবিলওয়ার্ক। শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে চলছে বিচার বিশ্লেষণ।




