যে কারণে সাকিবকে ছেড়ে দিল কেকেআর!
পাঁচ ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলেও দুই ক্যারিবিয়ান ছাড়া সব ক্রিকেটারদেরই রিলিজ দিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বোর্ডের পাঠানো ইমেল-এ জানানো হয়েছে কেকেআর মাত্র দুই ক্রিকেটারকে ধরে রাখছে। এঁরা যথাক্রমে এর হলেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে ব্যাপক পরিবর্তন। বেশিরভাগ তারকাকেই ছেড়ে দিচ্ছে কিং খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গৌতম গম্ভীরের মতো সফল অধিনায়ককেও রাখছে না কেকেআর। অন্যদিকে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তবে সাকিব কে ছেড়ে দেয়ার নেপথ্যে কি? কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে সাকিবের সাফল্য তো কম নয়। দুইবার দলটিকে আইপিএল চ্যাম্পিয়ন করায় বড় অবদান ছিল বাংলাদেশি অলরাউন্ডারের।
ভারতীয় এক পত্রিকার প্রতিবেদনে এসেছে, আসলে বাংলাদেশে কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) জনপ্রিয়তাটা সাকিব আল হাসানকে ঘিরেই। পাশাপাশি তার মাঠের পারফরম্যান্সও নজরকাড়া। এজন্যই এতটা দিন সাকিব আল হাসানকে ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
এবার কি তবে আর বাংলাদেশে জনপ্রিয়তা দরকার নেই কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর)? পত্রিকা প্রতিবেদনে আরো বলা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) এবার নির্দিষ্ট পরিকল্পনা মেনেই ছেড়ে দিয়েছে সাকিবকে। আসলে গম্ভীর-জমানা থেকে বেরিয়ে আসতে চাইছেন নাইট রাইডার্স কর্তারা। নতুন করে দল সাজাতে চাইছেন তারা।
২০১৪ সালে সাকিবকে ছেড়ে দিয়েও অবশ্য পরে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। এবারও কি তেমনই হবে? সাকিব ভক্তদের জন্য দুঃসংবাদ, এবার নাকি বাংলাদেশি অলরাউন্ডারকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) না কেনার সম্ভাবনাই বেশি।
সূত্রের খবর বলছে, সাকিবকে বাদ দেয়ার পর মূল কারণ হচ্ছে বাজেট। গত মৌসুমে সাকিব দলকে ঠিকমতো সার্ভিস দিতে পারেননি বলে নাইট কর্তৃপক্ষের অভিমত। তাই তাকে আর রাখতে চাইছে না দলটি।




