190103

জনপ্রিয়তার পরও কেন চলচ্চিত্রে নেই মেহজাবিন!

বিনোদন ডেস্ক: মেহজাবীন চৌধুরী। ছোটপর্দা দিয়ে গত বছরটা বেশ ভালোই কেটেছে তার। এ বছরও সেভাবেই ভালো কাজ দিয়ে আলোচনায় থাকতে চান তিনি।

সম্প্রতি আরটিভিতে প্রচার হয়েছে তার নতুন নাটক ‘তোমার জন্য মন’। ইউটিউবে এর দর্শকপ্রিয়তা চোখে পড়ার মতো।
মাত্র ৫ দিনে নাটকটি ১ মিলিয়নেরও (১০ লাখ) বেশি দর্শক দেখেছেন। শুধু তাই নয়, নাটকটি দেখে সবাই ইউটিউবে প্রশংসাও করছেন।

তবে এবার একটু বড় কিছু চিন্তা করছেন মেহজাবীন। সমসাময়িক অনেকের বড়পর্দায় অভিষেক হলেও মেহজাবীনকে এখনো দেখা যায়নি। সেই বিরতি এবার কাটাতে চান।

তিনি বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে বরাবরই ছিল। তবে এমন কোনো চিত্রনাট্য দিয়ে শুরু করতে চাই, যা দর্শকদের মনে গেঁথে থাকবে। নাটক বাছাইয়ের সময়েও তেমনটাই আমি খেয়াল রাখি। বড়পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো কোনো চিত্রনাট্য পেলে এ বছর দর্শকরা আমাকে বড়পর্দায় দেখতে পারবেন আশা করি।’

ad

পাঠকের মতামত