190020

স্যার নয় আমাকে জব্বার ভাই-ই বলুন

“স্যার নয় আমাকে জব্বার ভাই-ই বলুন”। বুধবার প্রথম দিনের মতো নিজ মন্ত্রণালয়ে অফিস করতে এসে কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রণালয়ে নিজের দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, যে আমলারা আমাকে ভাই বলতো, তারা কাল থেকে আমাকে স্যার বলছেন। আমি তাদের বলেছি- আপনাদের সমস্যা না হলে আমাকে জব্বার ভাই-ই বলুন।

তিনি বলেন, আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসবেন না। আমি এক বছরের মন্ত্রীর দায়িত্ব নিয়ে ৬৯ বছরের সুনাম নষ্ট করতে পারব না। আমরা পুরো সরকারকে দেখিয়ে দিতে চাই কিভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে হয়। আমি শেখ হাসিনার মাথা উঁচু করতে চাই।

ad

পাঠকের মতামত