189931

মাকে পর পুরুষের সঙ্গে নগ্ন অবস্থায় দেখে ফেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যা

কলেজ থেকে বাড়ি ফিরে মাকে পর পুরুষের সঙ্গে নগ্ন অবস্তায় দেখে মাকে বাধা দিতে এগিয়ে আসলে
কলেজছাত্রীকে গলা টিপে হত্যার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার নিহত কলেজছাত্রীর পিতা বাবুল মিয়া ছাতক প্রেসক্লাবে এসে এ অভিযোগ করেন।

জানা যায়, ছাতক কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী মারজিয়া আক্তার ওরফে জলি বেগম (১৮) কে তার মা ছাতক কৃষি অফিসের পিয়ন রুনা বেগম পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করেছেন।

পৌর শহরের শিবটিলা এলাকার সরকারি আবাসিক কোয়ার্টারে (ফ্লাড সেন্টার) ২০১৭ সালের ২৫ ডিসেম্বর নিজ ঘরে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

পরে পুলিশকে না জানিয়ে ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কিন্তু ঘটনাটি রহস্যজনক থাকায় হাসপাতাল থেকে জানানোর পর পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, ছাত্রীর মৃত্যুর ঘটনা রহস্যজনক। তথ্য উদঘাটনে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।
সুত্র:যুগান্তর

ad

পাঠকের মতামত