189694

‘দয়া করে তোমার থেকে মুক্তি চাই, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ’

‘তোমার সঙ্গে আর থাকা যাচ্ছে না, মানিয়ে নিতে পারছিনা”দয়া করে তোমার থেকে মুক্তি চাই’
আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, কথাগুলো নিত্যদিনের রুটিনে সবার কমবেশি থাকে। এগুলো শুনতে যতটা হাল্কা, আসলে কিন্তু তা না। রোজকার এই হাল্কা কথাগুলো কবে যে অনেক বড় বোঝা হয়ে যাবে, তা কিন্তু কল্পনায়ও আনা সম্ভব সম্ভব নয়। আজ কিছু হলেই এই কথাটা বলে দিচ্ছেন, জানতেও পারবেন না ভবিষৎয়ে কথাটি কি সমস্যা বয়ে আনতে পারে। তাই কিছু হলেই এই হালকা কথাগুলো বলা পরিহার করুন।

সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতেই পারে তাই বলে এসব কথা নয়। আপনি কিছু হলেই এই কথাটি বলে দিচ্ছেন অথচ ৫ মিনিট অথবা ৫ ঘণ্টা তার বেশি হলে ৫ দিন ৫ মাস হলেও সম্পর্কটা ঠিক করে নেন। কিন্তু এই হালকা কথাটি প্রায় বলার ক্ষেত্রে তা আস্তে আস্তে গুরুত্ব হারাতে থাকে। এবং একপর্যায় গিয়ে সঙ্গী যখন বিরক্ত হয় বা ব্রেক আপ চায় দুজনের কেউ বুঝতেও পারবেন না আসলে ব্রেক আপ হয়ে গেলো না কি আছে। কারণ এর আগেও হাল্কা কথাটি অনেকবার বলা হয়ে গেছে। তারপরও দুজন আবার আগের মত মিলে গিয়েছেন।

কিন্তু প্রতিবারই একই হবে তা কিন্তু নয়। হয়ত আপনার সঙ্গী ভাবছে এতবার যখন বলে, তখন সম্পর্কটাই আর রাখবোনা। অপরপাশে অন্যজন ভাবছে যা হোক হোক কিছুদিন পরেই সব একই হয়ে যাবে। আসলে এভাবে দূরত্ব বাড়তে থাকে। আবার সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাও সম্ভব না। কোথায় যেনো একটা আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলতে থাকে। এই দেখা যায় জ্বলছে আবার এই দেখা যায় নিভে যাচ্ছে। কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত মাথায় আসলেও তাতে পৌঁছাতে পারবেন না সেই মুহূর্তে।

আর এর পেছনে ওই হাল্কা কথাটাই দায়ী। ওই কথার জন্যই সম্পর্ক ভাঙার পরও আপনার মনে হবে সব ঠিক হয়ে যাবে, আর একটু অপেক্ষা করি….এর আগেও তো এমন অনেকবার হয়েছে ঠিকতো হয়েই গেছে। কিন্তু ততক্ষণে আপনার সঙ্গী হয়তো অন্যকাউকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে অথবা নিজের জীবনকে গোছাতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে আপনার এই ঝুলে থাকাটা আপনাকে জীবন থেকে অনেকটা পিছিয়ে দেবে।

বার বার এই হাল্কা কথা না বলে বরং তার সঙ্গে বসে মিটমাট করে নিন। দুজনের মনোমালিন্য বাড়তে থাকলে সেসময় মাথা ঠাণ্ডা রেখে দুজনের ভেতরকার রাগ-অভিমান একসঙ্গে ঝেড়ে আবার দুজনে প্রতিদিনকার রুটিনে ফিরে যান। ব্রেক আপ থ্রেট মানেই যেমন ব্রেক আপ নয় তেমনই এড়িয়েও যাবেন না। এমন আচরণ করবেন না যেন কিছুই হয়নি, আপনাদের ব্রেক আপ হতেই পারে না।

ad

পাঠকের মতামত