189809

ডাকাত ধোনির ভয়ে মহিলাদের হাতে বন্দুক!

এই ধোনি কিন্তু ক্রিকেটার ধোনি নন। সে একজন ডাকাত। যিনি লুটপাট চালান। অপহরণ করে নিয়ে যান। মুক্তিপণ চান। মহিলাদেরও তুলে নিয়ে যান বাড়ি থেকে। তার ভয়ে থাকে সব বয়েসীরা। তাই ডাকাত ধোনির হাত থেকে আত্মরক্ষার জন্য পরিবারের সদস্যরা মহিলাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।

ভারতের মধ্যপ্রদেশের রাওয়া জেলায় গেলে দেখা যাবে, গ্রামের অন্তত ৫০টি বাড়ির মহিলারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কারণ আর কিছুই নয়। ডাকাত ধোনির হাত থেকে রক্ষা পেতে হবে তো?‌

মহেন্দ্র পাসি আকা (‌ধোনি)‌ তার পুরো নাম। বয়স ৩২। প্রাক্তন ভারত অধিনায়ক একসময় বড় বড় চুল রাখতেন। ডাকাত পাসিও লম্বা লম্বা চুলের জন্য ধোনি নামে পরিচিত হয়ে গেছেন। উত্তরপ্রদেশের চিত্রকূটের বাসিন্দা পাসি। এর আগে দুটো ডাকাত দলের সঙ্গে কাজ করেছেন।

এখন নিজেই দল তৈরি করেছেন। সম্প্রতি দুই কৃষককে অপহরণ করেছিলেন তিনি। ১০ দিন আটকে রেখেছিলেন জঙ্গলে। পাঁচ লাখ টাকা মুক্তিপণ পেয়ে ছাড়া হয়েছে দুই কৃষককে। হারদৌলি গ্রামের ৫০ বছরের গৃহবধূ সত্যবতী বলেছেন, ‘‌পুরুষরা বাড়িতে না থাকলে বন্দুক নিয়ে নিজেদের আত্মরক্ষা করতে হয়। অতীতেও আমরা দাদুয়া–থোকিয়া নামে দুই ডাকাতের ভয়ে কাঁপতাম। এখন এসেছে পাসি। গ্রামের যুবকরা অস্ত্রবিদ্যা শিখছে। নিজেদের আত্মরক্ষার জন্য মহিলাদেরও অস্ত্র হাতে নিতে হচ্ছে।’‌সূত্র: আজকাল।

ad

পাঠকের মতামত