189925

অবাক কাণ্ড, যে গ্রামের মানুষের ঘুম ভাঙে ৬ দিন পর!

ঘুমের ঘোরে থাকে ৬ দিনযেন এক ভূতুড়ে গ্রাম। কাণ্ড শুনলে অবাক হবেন। একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে ছয়দিন পর। অথচ চার বছর আগেও এমনটা ছিল না। স্বাভাবিকই ছিল কাজাখস্তানের এই কালাচি গ্রামের জনজীবন।
কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে ৩০০ মাইল দূরের এই গ্রামে ঘুমের ঘটনার কথা জানা যায় ২০১৩ সাল থেকে। যে ছয়দিন এই গ্রামের বাসিন্দারা ঘুমান, সেই ছয়দিনে ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনও জৈবিক চাহিদাও পূরণ করেন না।

ঘুম ভাঙার পর নাকি তাদের কিছুই মনে থাকে না। তবে গ্রামের সবাই যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এমনটা কিন্তু নয়। মূলত শিশুরাই এই ঘুমের কবলে পড়েন। বাদ যান না কয়েকজন প্রাপ্ত বয়স্কও।

গ্রামে থাকেন ৬৮০ জন বাসিন্দা। এর মধ্যে এই বিচিত্র ঘুমের কবলে পড়েছেন ১৪১ জন। ঘুম থেকে ওঠার পর তারা মাথা ব্যথা, গা বমিভাব ও দৃষ্টিবিভ্রমেরও শিকার হন।

বাসিন্দা ভেরা কোলেসনিচেনকো বলেছেন, ‘আমার মেয়ে ছয়দিন ঘুমিয়ে ওঠে আমাকে প্রশ্ন করেছিল, মা তোমার তিনটি চোখ কেন?‌’ ভয়ের চোটে গ্রাম থেকে মেয়েকে নিয়ে পালান ভেরা। গ্রামের কাছেই একটি ইউরেনিয়ামের খনি আছে।

বিজ্ঞানীরা মনে করছেন, ওই খনির থেকে তেজস্ক্রিয়তার কারণেই এমনটা ঘটছে।

ad

পাঠকের মতামত