189723

নতুন বছরের দ্বিতীয় দিনটি আপনার কেমন যাবে জেনে নিন

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বস্ত্র ও পোশাক প্রস্তুত কারকদের ভালো আয়ের সুযোগ রয়েছে। প্রতিবেশীর কোনো সমস্যায় আপনাকে এগিয়ে যেতে হবে। বিদেশ থেকে ভালো ব্যবসায়ীক সুযোগ আসতে চলেছে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকার আর্থিক ভাবে লাভজনক। বকেয়া বিল আদায়ের চেষ্টায় সফল হবেন। বাড়ীতে কুটুম্ব জনের আগমন হতে পারে। দুপরে অপরের পয়সায় উদর পূর্তির সুযোগ পাবেন। আজ অবশ্যই কোনো রকমের কমিটমেন্ট করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি বাধা বিপত্তির। শনি চন্দ্রের প্রভাবে মানসিক ভাবে কিছুটা বিদ্ধস্ত থাকতে পারেন। পারিবারিক ও ব্যবসায়ীক বিষয় নিয়ে খুবই চিন্তিত হতে হবে। কোনো অংশীদারের সাথে অকারনে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বকেয়া বিল আদায়ে বাধা বিপত্তি ।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার সময় ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় পুলিশি হয়রাণীর আশঙ্কা প্রবল। প্রবাসীরা আজ একটু সাবধানে চলাফেরা করবেন। বৈধ কাগজ পত্র সাথে না থাকলে গ্রেফতারের সম্মূখীন হতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): আজ কোন বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বড়ীতে বড় ভাই বোনের আগমন হতে চলেছে। কোনো ব্যবসায়ীক যোগাযোগে বন্ধুর সাহায্য আশা করা যায়। বিদেশ যাত্রার প্রচেষ্টা চলতে পারে। চাকরীজীবীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): বেকারদের স্থায়ী কোন কর্ম লাভের সু সংবাদ আসতে পারে। পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে মতোবিরোধ হবার আশঙ্কা। রাজনৈতিক কাজে আপনার প্রতারিত হবার যোগ প্রবল। চাকরীজীবীরা দূরে কোথাও বদলীর নোটিশ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির দিন। হাজারো বাধা বিপত্তির পরেও ভাগ্য আপনার সহায় হবে। তবে কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক ব্যক্তির সাথে সাক্ষাতে লাভবান হবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে হতাশা নিরাশা দেখা দিতে পারে। বৈদেশীক বাণিজ্যে বার বার বাধা আসতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০নভেম্বর ): বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। শনির প্রভাবে মনের মাঝে অহেতুক অশনী সংকেত দেখা দিতে পারে। সন্তানের জন্য উদ্বেগ উৎকন্ঠায় থাকতে পারেন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক থেকে কোন আর্থিক সমন জাড়ি হতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ব্যবসায়ীক কাজে বহু বাধা দেখা দেবে। ঠিকাদারী ব্যবসায়ীরা আজ অকারণে হয়রাণীর সম্মূখীন হবেন। পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অংশিদারী ব্যবসায় বিবাদের আশঙ্কা প্রবল। মানসিক অস্থিরতার কারনে ব্যবসায়ীক ক্ষতি হবার আশঙ্কা। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য সম্পর্কে সকাল থেকেই সচেতন হতে হবে। কর্মস্থলে অধিনস্ত কর্মচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হবার আশঙ্কা প্রবল। ব্যবসা ক্ষেত্রে প্রকাশ্য শত্রুতার সম্মূখীন হতে হবে। আর্থিক অবস্থা দূর্বল হতে পারে। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দেবে। সন্তানের কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। শিক্ষকদের দিনের শেষে ধনলাভের যোগ প্রবল। সৃজনশীল পেশার সাথে জড়িতদের সময় বলবান। কোনো ইন্টেরিয়র কাজের সুযোগ পেতে পারেন। বকেয়া বিল আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আপনার ভাগ্য উন্নতির যোগ রয়েছে। পারিবারিক অবস্থার উন্নতি হবে। কোনো প্রত্যাশিত কাজে সফল হবেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন। বাড়ীতে কোনো আত্মীয়র দ্বারা ঝামেলার শিকার হবেন। পরিবারে মা অসুস্থ হতে পারে। পৈত্রিক ভিটামাটি সংক্রান্ত কোন ঝামেলা হতে পারে।

ad

পাঠকের মতামত