189629

৬ মাসের জন্য নিষিদ্ধ সাব্বির সাথে ২০ লক্ষ টাকা জরিমানা

অবশেষে গুঞ্জনই সত্য প্রমাণ হলো। ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে খেলার সময় দর্শক পিটিয়ে বড় শাস্তিই পেলেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। দর্শক পিটিয়ে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মারকুটে এই ব্যাটসম্যান।

সাব্বিরকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাব্বির নতুন বছর থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে

আর থাকছেন না বলে এসময় তিনি নিশ্চিত করেন। দর্শকের গায়ে হাত ওঠানোর মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েই রেহাই পাননি সাব্বির। এর জন্য ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হলো তাকে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার ফলে বড় ধরণের সাজা দিয়েই ২০১৮ সাল শুরু হলো তার।

ad

পাঠকের মতামত