নতুন বছরে শাকিবের আলোয় আলোকিত হতে চান অপু!
শাকিব খান আর অপু ইসলাম খানের দাম্পত্য জীবনে বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু বিনোদন জগতে। অতীতে যাই ঘটুক সবাই চায় একটি সুন্দর পরিবার টিকে থাকুক অনন্ত কাল। শুরু হয়ে গেছে নতুন বছর। আর তাইতো ভবিষ্যতের দিকে তাকিকে অপুও জানালেন প্রত্যাশার কথা। নতুন বছর ২০১৮ উপলক্ষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে অপু লিখেছেন, নতুন আলোর অপেক্ষায়, পুরোনো তিক্ততা ভুলে
জীবন হোক রঙিন, সাজুক বাহারি হাজার ফুলে। শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ।
২০০৮ সালের ১৮ এপ্রিল খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় গোপনে বিয়ে হয় শাকিব-অপু জুটির। এরপর দীর্ঘ নয় বছর গণমাধ্যমকে আড়াল করে গোপনে সংসার চালিয়ে যেতে সক্ষম হন তারা। এমনকি ২০১৬ এর সেপ্টেম্বরে সন্তান আব্রাম খান জয়ের জন্ম হলেও সেই খবরও ৬ মাস পর্যন্ত চেপে রেখেছিলেন শাকিব খান।
সন্তানসম্ভবা হওয়ার পর ঢালিউডের শীর্ষ নায়িকা থাকা অবস্থায় নিজেকে পর্দার আড়ালে সরিয়ে নেন অপু। দীর্ঘ ১ বছর তিনি মিডিয়ার সামনে আসেননি।
পরবর্তীতে ২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ করেই শিশু সন্তান আব্রামকে কোলে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে অপু প্রকাশ করেন শাকিব খানের সঙ্গে তার সংসার ও সন্তান হওয়ার খবর। অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে শাকিবকে বিয়ে করার কথাও জানান তিনি।
বিয়ের কথা প্রকাশ করার পর থেকেই এ নিয়ে তুমুল বিতর্ক ওঠে দেশজুড়ে। দেশের শীর্ষ একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, তিনি চান না মা হওয়ার পর অপু আর চলচ্চিত্রে অভিনয় করুক। কিছুদিন আগেই সন্তানের এক বছরের জন্মদিনের বড় আয়োজন করেন অপু বিশ্বাস। সেখানে তার স্বামী শাকিব খানকে দেখা যায়নি। যদিও সেসময় তিনি দেশেই অবস্থান করছিলেন।
এর কিছুদিন পরই গুজব ওঠে অপু বিশ্বাসকে ডিভোর্স দিচ্ছেন শাকিব খান। অবশেষে সেই গুঞ্জনই হলো সত্যিও হয়। শাকিব ডিভোর্সের চিঠিত দেন। তবে বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি। তবে পুরোনো তিক্ততা ভুলে নতুন করে নিজেকে সাজাতে চান অপু বিশ্বাস।




