189518

নতুন বছরে জীবনের প্রথম প্রেমিককে বিয়ে করছেন নাবিলা

০১৭ এর শেষ দিন আজ। কাল থেকে শুরু হবে নতুন বছর অর্থাৎ ২০১৮। আর নতুন বছরকে স্বাগত জানাতে সবাই যখন উৎফুল্ল ঠিক তখনই সুখবর দিলেন ‘আয়নাবাজি’ সিনেমার আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নতুন বছরের এপ্রিলে জীবনের প্রথম প্রেমিককে বিয়ে করছেন তিনি। পাত্র কে? এমন প্রশ্নে ‘আয়নাবাজি’ সিনেমার আলোচিত এই অভিনেত্রী জানালেন, আগামী এপ্রিলে তিনি বিয়ে করবেন। আর পাত্র ব্যাংকার।

নাবিলা বলেন, ‘আমরা যখন জেদ্দায় থাকতাম, পরিবার নিয়ে ওরা সেখানে থাকত। আমরা একই স্কুলে পড়তাম। তখন থেকে তাঁর প্রতি ভালো লাগা কাজ করেছে। ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাঁকে ভালো লেগেছিল, কল্পনাও করিনি, এত দিন পর তাঁকেই বিয়ে করব। পরিবার থেকে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।’

নাবিলার দাদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তাঁর কৈশোরের আনন্দময় দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। নাবিলার বর জোবাইদুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। নেত্রকোনার ছেলে জোবাইদুল হক পরিবার নিয়ে উত্তরায় থাকেন।

এসএসসি পাসের পর ২০০০ সালে জেদ্দা থেকে নাবিলা স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন। ভর্তি হন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ঢাকায় আসার পর বন্ধুদের উৎসাহে একসময় উপস্থাপনা করার প্রতি আগ্রহ তৈরি হয়। বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু। এরপর শুধু এগিয়ে যাওয়া।

জানালেন, ৮ এপ্রিল নিজের জন্মদিনে তাঁর প্রথম অনুষ্ঠান টেলিভিশনে প্রচারিত হয়। তাই ছিল বাড়তি আনন্দ। তবে উপস্থাপনা নিয়ে নাবিলার চেয়ে তাঁর পরিবারের অন্য সবার উচ্ছ্বাস ছিল বেশি। উপস্থাপনায় পরিচিতি পেলেও নাবিলাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ সিনেমা।

ad

পাঠকের মতামত