189588

নতুন বছরের প্রথম দিনটি আপনার কেমন যাবে জেনে নিন

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল) : নতুন বছরের প্রথম দিনে মেষ রাশির জাতক জাতিকার বৈদেশিক ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশী ও ছোট ভাই বোনের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বস্ত্র ও স্বার্ণালঙ্কার ক্রয়ের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেয়ে যাবেন। আজ সাংবাদিকদের দিনটি ভালো যাচ্ছে। ফেসবুক টুইটার ও ম্যাসেঞ্জারে সকলের শুভেচ্ছায় সিক্ত হবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : নতুন বছরের প্রথম দিনে বৃষ রাশির জাতক জাতিকারা কোনো বকেয়া টাকা আদায় করতে সক্ষম হবেন। বাড়ীতে কোনো আপ্যায়ণের আয়োজন করতে হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায়। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। আজ স্বর্ণ বা বৈদেশিক মূদ্রা ক্রয় করতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : নতুন বছরের প্রথম দিনে মিথুন রাশির জাতক জাতিকার সম্মান মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোন ঝামেলার সম্মূখীন হতে পারেন। শনির প্রভাবে জীবন সাথীর সাথে কিছু বাদানুবাদ হবার আশঙ্কা রয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। রাজনৈতিক নেতাকর্মীদের গন সংযোগে সফলতা আসতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : নতুন বছরের প্রথম দিনে কর্কট রাশির জাতক জাতিকার অনাকাঙ্খীত ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। সকলকে নিয়ে দূরে কোথাও লং-ড্রাইভে যেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক বিনোদনের জন্য কিছু অর্থ অতিরিক্ত ব্যয় হতে পারে। প্রবাসীদের কেউ আবার দেশে প্রিয়জনের কাছে আসতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) : নতুন বছরের প্রথম দিনে সিংহ রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য বলবান থাকবে। আজ বন্ধুদের সাহায্য ও সংস্পর্শ আপনাকে আনন্দ দেবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমনে আপনি আনন্দ পাবেন। ব্যবসা ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল। ঠিকাদারী কাজে কিছু সফলতা পেতে যাচ্ছেন।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : নতুন বছরের প্রথম দিনে কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে আপনার কোনো উন্নতি হতে পারে। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের সময় তুলনামূলক ভালো। কোনো সাঙ্গঠনিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে কিছু বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : নতুন বছরের প্রথম দিনে তুলা রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির যোগ বলবান। হটাৎ করেই বিদেশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। কোনো শিক্ষকের পরামর্শে আপনি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। ভ্রমন সংক্রান্ত বানিজ্যে ভালো লাভ হতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : নতুন বছরের প্রথম দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। সকাল সকালই কোনো পরিচিত জনের মৃত্যুর সংবাদ পেতে পারেন। আজ ক্যামিক্যাল ও মেডিসিনের ব্যবসায়ীরা ভালো আয় করার সুযোগ পেয়ে যাবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ হবে। শেয়ার ব্যবসায়ীরা কিছু নতুন বিনিয়োগ করতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : নতুন বছরের প্রথম দিনে ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক অবস্থানের পরিবর্তন করতে পারেন। আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের হুট করে বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। জীবন সাথীর মানসিক অবস্থা ভালো নাও যেতে পারে। ব্যবসায়ীক অংশিদারদের সাথে কোনো আলাপ আলোচনা করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী) : নতুন বছরের প্রথম দিনে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে। আপনার মূল্যবাণ মোবাইল ল্যাপটপ সামলে রাখুন। আজ কারো সাথে কোন প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে কোন সহকর্মীর দ্বারা ক্ষতি হবার আশঙ্কা দেখা যায়। কাজের লোকের উপর নজর রাখুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী) : নতুন বছরের প্রথম দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রোমান্টিক যোগাযোগ শুভ। প্রেমিক প্রেমিকারা আজ ঘুড়তে যেতে পারেন। সন্তানের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোন ফরম উঠানোতে ব্যস্ত হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের দিনটি ব্যাস্ততায় কেটে যাবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের কোন কাজের অর্ডার আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) : নতুন বছরের প্রথম দিনে মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কোন শুভ ঘটনা ঘটতে চলেছে। হটাৎ করেই কোনো আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। বাল্যবন্ধুর সাথে দেখা হওয়াতে মন ভালো হয়ে উঠবে। আজ কর্মস্থল থেকে কোনো যানবাহন পেতে পারেন। প্রত্যাশা পূরণের যোগ প্রবল।

ad

পাঠকের মতামত