189353

নাজেহাল তারকারা

মোশাররফ করিমের গল্প থেকেই শুরু করা যাক। স্ত্রী- ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। বিকেল বেলা সমুদ্র তীরে বের হলেন। রীতিমত সমুদ্র তীরে যত মানুষ আছেন সবাই এসে ঘিরে ধরলো। শুটিংয়ের সময় সাধারণত প্রডাকশনের লোকেরা রক্ষা করে। তেমনও কেউ ছিলেন না। সেখান থেকে রক্ষা পেতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। রাতের বেলা ফের বের হলেন স্ত্রী জুইয়ের হাত ধরে। কীভাবে কে যেন টের পেলো। সেই রাতেও একই অবস্থা। হোটেলে ফিরে জুইকে বলে দিলেন এরপর থেকে দেশের বাইরেই ঘুরতে যেতে হবে। মোশাররফ করিম ভ্রমনের জন্য তাই দেশের বাইরেই ছুটে যান। এরপর থেকে অবসর কাটাতে দেশের বাইরে ছুটে যান। মোশাররফের প্রিয় স্থান মালেয়শিয়া।

এরকম বিপত্তীতে পড়েছিলেন বিপাশা হায়াত- তৌকির আহমেদ দম্পতি। সেটাও সেই কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে। তারাও অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবসর কাটাতে দেশের বাইরেই যেতে হবে। বাংলাদেশে শান্তিমতো ঘুরতে পারবেন না। এ যেন তারকা হওয়ার যন্ত্রনা।

তারকাদের ভক্ত থাকবে এমনটাই স্বাভাবিক। তাদের দেখলে উৎসুক মানুষের ভীড় হয়। কিন্তু সেটা সহনীয় পর্যায় যেন থাকে। আমরা অনেক সময় লিমিট ক্রস করে ফেলি। এতে প্রিয় তারকাদের হয়রানি হতে হয়। অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘আমি নানা সময়েই সেলফি তোলার বিপাকে পরি ইদানিং। ছোট বড় সবাই এসে সেলফি তুলতে চায়। একদিন এক অনুষ্ঠানে আমিও গেলাম শ্রদ্ধেও আবুল হায়াত সাহেবও ছিলেন। আমি বসা আবুল হায়াত সাহেব যখন ঢুকলেন, ওরা বলে এই চল ওনার সঙ্গে সেলফি তুলি। কবে কি মারা যায়। আশ্চর্য্য হলাম এইটা আমাদের প্রতি তাদের শ্রদ্ধা! আমরা আসলে এত কষ্ট করে কাজ করি মানুষের জন্য। তাদের ভালবাসার জন্য। সেই ভালবাসাটা যেন বিষ না হয় সেদিক তাদের খেয়াল রাখা জরুরি। ‘

অভিনেতা অপূর্বর ক্ষেত্রেও এমনটা কমবার হয়নি। স্ত্রীকে নিয়ে বাইরে বের হলে নানা সময়ে নানা কথা শুনতে হয়। ‘এটাতে যেন তারা কি মজা পায়। এইবার ‘বড় ছেলে’ নাটকটি যেমন জনপ্রিয়তা পেয়েছে। একশ্রেনী এ নিয়ে উল্টাপাল্টা কথাও রটিয়েছে। নানা সময়ে চলতে গেলে সেসব কথা শুনতে হয়’

অভিনেত্রী শখ বলেন, ‘ নানা সময়ে শুটিংয়ে এসে তো অনেকে ঝামেলা করবেই। একদিন এক নাটকের শুটিংয়ের জন্য বাইরে আউটডোরে দুপুরে গেলাম। সেই শুটিং শেষই করতে পারলাম না। কখন কে কোথা থেকে এসে ফ্রেমে ঢুকে যায়। পরিচালক পরে ম্যানেজ করে রাতে শুট করেছে। অনেকের কাছে আমার অভিনয় ভালো না লাগতেই পারে। আমার কথা বলার ঢং ভালো না লাগতেই পারে। মুখের উপর এসে বলে যায় আমি নাকি ঢং করে কথা বলি!এগুলো তো আসলে ভালবাসা নয়’। উৎস : বাংলা ইনসাইডার

ad

পাঠকের মতামত