189423

দুঃখজনক ঘটনা: জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছে শামীমা আক্তার শিউলি নামে এক শিক্ষার্থী।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।

শামীমা আক্তার শিউলি বাগনলতা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী।

নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বিডি২৪লাইভকে জানান, শামীমা আক্তার শিউলি পাঁচটি বিষয়ে লেটার মার্ক পেলেও অংকে ফেল করেছে। সন্ধ্যায় খবর পাই সে আত্ম অভিমানে আত্মহত্যা করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ad

পাঠকের মতামত