নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ১২ বছরের কারাদণ্ড
আর্জেন্টিনার এক ধর্ষক পিতাকে নিজ মেয়েকে ধর্ষণের অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেয়া হযেছে। ওই ধর্ষকের নাম ডোমিনগো বুলাসিও ( ৫৭)।
আদালতের তথ্য মতে, নিজ মেয়েসহ আরো আট মেয়েকে ধর্ষণ করেছে সে। আদালতের তথ্যে আরো জানা যায়, সে মেযেকে বিশ বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করে আসছে।
ভিকটিম জানায়, তার ১১ বছরের সময়কাল থেকেই তাকে যৌনদাসীর মতো ব্যবহার করা হয়।
আর্জেন্টিনার সান্তিয়াগো ডেল ইস্টেরো প্রদেশের ভিলা বালনেয়ারিয়া শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের মতে, ওই মেয়ে ছোট থাকাকালীন তার মা মারা যান। পরে তার অন্য দুই ভাইবোনকে আরেক পরিবারে দিয়ে দেয়া হয়। তাকে বাসায় যৌনদাসী করে রাখা হয়।
ভিকটিম জানায়, তাকে ২০ বছর ধরে তার বাবা ধর্ষণ করে আসছে। ডিএনএ পরীক্ষায়ও এর সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
২০১৬ সালে এ ঘটনা প্রথম প্রকাশ পায়। ভিকটিমকে একটি হাসপাতালে নেয়া হলে তিনি ডাক্তারের প্রশ্নের জবাবে ধর্ষনের কথা স্বীকার করেন।
পরে থানায় এ বিষয়ে মামলা করা হলে প্রায় দেড় মাস বুলাসিও পালিয়ে থাকে। প্রায় ৪৫ দিন পর ধর্ষককে আটক করা হয়।






