ওয়ানডে র্যাংকিং প্রকাশ করলো আইসিসি দেখুন বাংলাদেশের অবস্থান
২০১৭ তো শেষ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। আর কটা দিন পরেই শুরু হয়ে যাবে নতুন বছর। আপন করে নেবে সাবাই ২০১৮-কে। এদিকে বছর শেষ হওয়ার আগেই ওয়ানডে র্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে র্যাংকিং তালিকা হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলগুলোর মধ্যে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এরপরেই আছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৯।
তালিকার তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া ১১৪ রেটিং পয়েন্ট। এদিকে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা তাদের রেটিং পয়েন্ট ৮৪। লল্কানদের পরে ওয়েস্ট ইন্ডিজ তাদের রেটিং ৭৬। এরপরেই আফগানিস্তান তদের রেটিং ৫৪। তবে ৫২রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে ১১ তে। তালিকার ১২ নাম্বার অবস্থানে ৪১ রেটিং পয়েন্ট নিয়ে আছে আয়ারল্যান্ড।
আইসিসি ওয়ানডে র্যাংকিং-
দল রেটিং পয়েন্ট
১ ।দক্ষিণ আফ্রিকা (১২১ রেটিং পয়েন্ট)
২ ।ভারত (১১৯ রেটিং পয়েন্ট)
৩ ।অস্ট্রেলিয়া (১১৪ রেটিং পয়েন্ট)
৪ ।ইংল্যান্ড (১১৪ রেটিং পয়েন্ট)
৫ ।নিউজিল্যান্ড (১১২ রেটিং পয়েন্ট)
৬ ।পাকিস্তান (৯৯ রেটিং পয়েন্ট)
৭ ।বাংলাদেশ (৯২ রেটিং পয়েন্ট)
৮ ।শ্রীলঙ্কা (৮৪ রেটিং পয়েন্ট)
৯ ।ওয়েস্ট ইন্ডিজ (৭৬ রেটিং পয়েন্ট)
১০।আফগানিস্তান (৫৪ রেটিং পয়েন্ট)
১১।জিম্বাবুয়ে (৫২ রেটিং পয়েন্ট)
১২।আয়ারল্যান্ড (৪১ রেটিং পয়েন্ট)




