অবাক কাণ্ড ঘুম থেকে দেরিতে উঠায় স্ত্রীকে তালাক!
সকালে ঘুম থেকে উঠেই অনাকাঙ্খিত ঘটনার শিকার হতে হলো এই নারীকে। সকালে ঘুম থেকে উঠেই তিন তালাকের শিকার হলেন এই নারী। মুহূর্তেই ভেস্তে গেল সাজানো-গুছানো সংসার। ছিন্নভিন্ন হয়ে গেল সব স্বপ্ন। আশা গুলো হয়ে গেল দুরাশা।
ওই নারীর নাম গুল আফসান। তিনি ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার আজিমনগরের বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার স্বামী কাসিম তাকে মারধর করে, এরপর তিন তালাক দেয় তাকে। এরপর তাকে ঘরের মধ্যে আটকে রেখে চম্পট দেয় তার স্বামী।
গুল আফসানের বিয়ে হয়েছে মাত্র ৬ মাস। তিনি জানান, এই অল্প সময়েই প্রতিদিন শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে।
খবর পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, কারণ ওই নারী এখনও পর্যন্ত পুলিশের কাছে লিখিতভাবে কিছু জানাননি। তবে, মামলা হলে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






