188543

‘আমি বেশ ভেঙ্গে পড়েছিলাম এই ঘটনায়’

বলিউডের ভয়-ডরহীন অভিনেত্রী কঙ্গনা রনৌত। কোন রকম জড়তা ছাড়াই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। এপর্যন্ত বহু হিট ছবি উপহার দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন বেশ কয়েকবার। কিন্তু পুরস্কার জিতে সন্মানিত হলেও বেশ কয়েকবছর পুরস্কার নিতে অনীহা প্রকাশ করছেন এই অভিনেত্রী। এড়িয়ে চলছেন বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

কিন্তু কেন পুরস্কারে এত অনীহা কঙ্গনার? সে প্রশ্নে তাঁর স্বভাবসুলব সাহসী বক্তব্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর প্রতি অবিচার করা হয়েছে, বক্তব্যের সারমর্ম এমনই। সম্প্রতি রাজীব মসন ও অনুপমা চোপড়ার চ্যাট শোতে গিয়ে এসব বিষয়ে মুখ খোলেন কঙ্গনা।

কঙ্গনা জানান, ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির জন্য আমাকে বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেসের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানে যাওয়ার পথে আমি জ্যামে আটকে যাই। আমাকে ওরা অনেকবার ফোন করছিল আমি কোথায় জানার জন্য। একটা সময় ফোন আসা বন্ধ হয়ে যায়। আমি ১০ মিনিট দেরী করে সেখানে পৌঁছালাম। কিন্তু গিয়ে দেখলাম আমার বদলে সোহা আলি খান কে পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে ‘রঙ্গ দে বসন্তী ‘ ছবির জন্য।‘

‘এই ঘটনায় আমি বেশ ভেঙে পড়েছিলাম। আসলে তার আগে আমি কোনো পুরস্কার পাই নি। তাই বুঝতেই পারছেন আমার মনের অবস্থা কেমন হয়েছিল।‘

এছাড়াও বেশ কয়েকবার তাঁর সঙ্গে এমন করা হয়েছে বলে জানান কঙ্গনা। তিনি আরও জানান, ‘ওই একই বছর আমি আমেরিকায় ছিলাম একটা ফিল্ম কোর্স করার জন্য। ফিল্মফেয়ার থেকে আমাকে ফোন করে জানানো হয় ওরা ‘ কৃশ ৩ ‘ ছবির জন্য আমাকে বেস্ট সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার দিতে চায়। আমাকে ওরা একদিনের জন্য মুম্বইতে আসতে বলে। আমি ওদের বললাম‚ আসতে-যেতে আমার ১০ লাখ টাকা খরচা হবে। সেই মুহূর্তে আমি ক্লাস মিস করতেও চাচ্ছিলাম না। আমি ওদের অনুরোধ করি যে আমার হয়ে কেউ পুরস্কার নিয়ে নেবে। কিন্তু ওরা রাজি হলো না। আমার বদলে সুপ্রিয়া পাঠককে ওই পুরস্কার দিয়ে দিলো‚ রামলীলা ছবির জন্য। অমি কারো ক্রেডিট নিতে চাই না। কিন্তু সেদিন বুঝলাম ওই পুরস্কারের কোনো গুরুত্ব নেই।‘

‘কুইন ছবির বেলাতেও আমি উপস্থিত থাকতে পারি নি। এতে ফিল্ম ফেয়ারের সম্পাদক এতটাই রেগে যান যে পরের বছর আমার বদলে অন্য এক অভিনেত্রীকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর আমি জাতীয় পুরস্কার পাই ওই ছবির জন্য। এবং ওরা ট্রোলড হয়।‘

‘অন্য একটা অ্যাওয়ার্ড শোতে কুইন ছবির জন্য আমাকে পুরস্কার না দিয়ে দীপিকা পাড়ুকোনকে পুরস্কার দেওয়া হয় হ্যাপি নিউ ইয়ার ছবির জন্য।‘

‘আমার জন্য অ্যাওয়ার্ড শোতে যোগদান না নেওয়ার সিদ্ধান্ত বেশ কঠিন ছিল। আমি একজন রেড কার্পেট ডিভা। অ্যাওয়ার্ড শো খুব মিস করি। কিন্তু অনেক ভেবেচিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।‘

ad

পাঠকের মতামত